কলা'র কথা হয়নি বলা
মোটেই হয়নি ঠিক!
কলা খেলে শক্তি খোলে
মেধার স্ফুরণ অধিক!
অনন্য সৃষ্টি, সুস্বাদু মিষ্টি
নজরকাঁড়া দীপ্তি!
স্নিগ্ধ, কোমল পুষ্টিকর ফল
কামড়ে কামড়ে তৃপ্তি!
মিষ্টি ঘ্রাণে লোভাতুরা মনে
কলার প্রাতি আকৃষ্ট!
চিড়ার সাথে দুধ বা দই
সাথে কলা উতকৃষ্ট!
ফলে ও ষোল সব্জীতে ও ষোল
কলার ষোল আনাই খাঁটি।
নরসিংদী, মুন্সিগঞ্জ, বরিশাল
সাগর কলার ঘাঁটি!
বাড়ন্ত শরীরে সবুজ শাড়ী
পূর্ণতা সোনালী আঁচলে;
সব ঋতুতেই কলা ফলে,
বিশ্বের সর্বত্রই মেলে!
মুন্সীগঞ্জ, যশোর, ময়মনসিংহ,
বগুড়া, রংপুর, মেহেরপুর
কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায়,
কলা জন্মে প্রচুর।
সবরি, সাগর, চিনি চম্পা,
দুধসর, দুধসাগর,
কবরী, অগ্নিশ্বর, বাংলা কলা
গুনে মানে জব্বর!
দোআঁশ, বেলে, পলি মাটি
সব মাটিতেই ফলে!
সেঁচের জলে অতি ফলে
মরে অতি জলে!
কৃষক আশে কলা চাষে
ফেরে ভাগ্যের চাকা!
নয় সামান্য কলা অনন্য
কলায় দারিদ্র্য ঢাকা!
বিশ্বব্যাপী জনপ্রিয় ফল
কলা কিন্তু মহৌষধ!
দেহ ঝরঝরে মন ফুরফুরে
রোগ বালাই বধ!
শিশু, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ
কলা সবার প্রিয়!
বিশ্বব্যাপী রপ্তানিতে
জাগায় দেশের জীয়!
কবিতা: কলা
কবিতা: এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা,
১৫, মেডিকেল রোড
উত্তরখান, ঢাকা।
১৫ জুন ২০২৫
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem