আজ অনেক মিটিং ছিল (Bengali Poem) Poem by BASAB CHAUDHURI

আজ অনেক মিটিং ছিল (Bengali Poem)

আজ অনেক মিটিং ছিল
মেয়ের দিনের সভা ছিল
বাইরে থেকে অনেক লোক
নারী পুরুষ ছাত্র ছাত্রী
সবাই ছিল।
দু-চার কথা বলার ছিল
কাগজ ছাড়া,
ওই যেমন বলতে হয়
কর্তব্য করতে হয়,
তেমন ছিল।

ছড়ায় কেন বল এসব
কী লাভ হয়?
প্রায়ই বল।
আমিও শুনি।
আসল কথা কী জানো তো।
আমার কাজ ফুরিয়ে গেলে
মাথার ভিতর যুক্তি করে
লিখি এসব -
হিজিবিজি -
আমার মন একটু পাগল
জানো না কি?
সে জন্যেই এসব চলে
আপন মনে,
নিজের সঙ্গে নিজের হিসেব
কেমন কষে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success