কেন লিখি? (Bengali Poem) Poem by BASAB CHAUDHURI

কেন লিখি? (Bengali Poem)

আমাকে তুমি প্রশ্ন করো -
কেন লিখি?

কী করব? অনেক সময় -
কাটে কিছু।

মনের ভেতর শব্দগুলো -
প্রাণ পায়।

তুমি জানো না - ওরাই ডাকে -
আয় আয়।

গিয়ে তখন হারাই ভিড়ে
শব্দ শুধু।

ওদের নিয়ে খেলতে আমার
ভাল লাগে।

এই যা হয় একটু আকাশ
মনে মনে -
দেয়াল জুড়ে শব্দ দিয়ে
ছবি আঁকা -
ভাল লাগে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success