Butter Badur (Bengali Poem - Bat Series) Poem by Malay Roy Choudhury

Butter Badur (Bengali Poem - Bat Series)

বাটার বাদুড়
আমরা পারি কিন্তু পারতে চাই না। থাইক্কা মরবি আর মইরা
আমারে জ্বালা দিয়া যাবি; সব বুঝে গেলে আমি খুব কষ্ট পাই।
যারা লাশটা খাটিয়া থেকে গর্তে নামাচ্ছিলো তারা ওঠেনি হে হে
গোরের ভিতরে কবিতা উৎসব কইরা চা আর সিঙাড়া খায় হে হে
নৌকার কপালে লাথি জোটেই।সুইসাড ফুইসাড নোট লিখবো না ।
বিষাদ একটা আশির্বাদ; সম্পাদকরা বুড়ো হয়ে যায় সুন্দরী পায় না
যদি কখনো কাছে পেতুম। হায় রে! যা চটকাতুম। চকাস চকাস! !

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success