সত্য-যান Poem by Dipankar Sadhukhan

সত্য-যান

কালের চিতাভস্মে ঐ বিপন্ন ভূভাগ,
মৃত চন্দ্রিমার মাঝে সৌর-দেহ ভাসে।
নাক্ষত্রিক স্রোতে বাজে প্রলয়ের রাগ,
ছায়াপথ বক্ষ চিরে হতাশা যে আসে।

সপ্তর্ষির মৌন চোখে অশ্রু অবিরত,
পৃথিবীর অর্ধভাগে অন্ধকার পথ।
জ্যোতিষ্কের কৃষ্ণচ্ছায়া রক্ত মাখা ক্ষত,
মহাকাল জুড়ে ছোটে অদৃশ্য সে রথ।

আলোকবর্ষিকা দূরে শূন্যতার রণ,
নিভৃত আলোকহীনে জাগতিক ক্ষয়।
পাপ ও পুণ্যের দ্বন্দ্বে খাণ্ডব দহন,
খসে পড়ে সত্য-যান আঁধারের লয়।

মহাকাল-গর্ভে ম্লান নাক্ষত্রিক মাস,
অনন্ত তিমিরে লীন সৃষ্টির উদাস!

© দীপঙ্কর সাধুখাঁ
২৭শে সেপ্টেম্বর, ২০২৬।

This is a translation of the poem The Vessel Of Truth by Dipankar Sadhukhan
Monday, September 28, 2026
COMMENTS OF THE POEM
Close
Error Success