দমদম, ফ্ল্যাশব্যাক, ১৯৬২
কোন আক্কেলে ক্যালিগুলাটাকে
নেতার জাজিমে বসালি
এই হাঁক পেড়ে চেঙ্গিজদাদা
পিঠে মারলেন ভোজালি
শকুন-চিলকে দিলেন হুমকি
এর লাশ কেউ ছোঁবে না
অমান্য যদি করে কাঙালেরা
খুদকুঁড়ো তাকে দেবো না
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem