Echoes From Matchstick Colony Poem by Pranabkumar Chattopadhyay

Echoes From Matchstick Colony

From Matchstick Colony, a wild wind blows,
A festival of clouds begins to rise!
Some smile if one mistakes the month for Magh;
Others cry out, "Oh, what a torment lies! "
The date-palm tappers, lost to memory's land,
Return to mind as winter grips the air.
In clever quips that urban scholars weave,
Glimmers his portrait, painted with grand flair—
A room of trembling voice, where poems sigh;
Their joy remains behind a bolted door,
While city-folk and villagers alike
Burn away years in thought, forever poor.
For three whole months, no eye could blink or close—
Ah, what a moving winter scene he draws!
A Tesla glides along on autopilot,
Inside, with half-shut eyes, we stand and pause.
Out from the rushing creek through dark of night,
With muddy feet, past Hetal thorns they tread—
A fish or two, some Kain or heavy Med,
Wrapped in damp towels, drenched in salty brine,
Where daily smiles float off and disappear,
Clothed in pavement rags that hide thin, brittle bone.
On Father's monthly pass, through winter's chill,
Riding to Vidyasagar, all alone;
Returning late through night's frost-bitten bite,
Gathering warmth from roadside fires bright,
Wiping the blood from cracked and bleeding skin,
A scorpion birthed from inspiration's light.
Indoors she stands, a Goddess holding 'Progress'—
Her voice quavering, now high, now low:
O Noble Soul, washed in cognac and blood,
Come, rest within our hearts and softly glow.

দেশলাই কলোনি থেকে

দেশলাই কলোনি থেকে ছুটে আসা হাওয়া নিয়ে উৎসব মেঘের!
ভুল করে ‘মাঘ' বললে খুশি থাকে কেউ; কেউ ভাবে এ কী জ্বালাতন!
শিউলিরা ছিল যাঁরা বিস্মৃতির দেশে, তাঁদের যে মনে পড়ে শীতকাল এলে!
শহুরে পণ্ডিত বাক্যে কখনও চকিতে,
অনুপ্রেরণায় পাওয়া ছবিটুকু তাঁর—
কণ্ঠ কাঁপানো ঘর, কবিতারা হায় হায়;
দরজা আড়াল ওদের উচ্ছ্বাস,
ভেবে ভেবে আয়ুক্ষয় শহর ও গ্রামের।
টানা তিন মাস কেউ চোখের পাতাও ফেলতে পারেনি একবারও।
অহো! কী হৃদয়স্পর্শী এঁকেছেন চিত্র তিনি এ শীতকালের!
অটোপাইলট মোডে টেসলা,
ভেতরে তাঁর আধো-বোঁজা চোখে শুধু আমরা দাঁড়িয়ে!
ছুটে যাওয়া খাঁড়ি থেকে অন্ধকার বেয়ে
দু-এক কাইন কিংবা কিছু মেদ মাছ এবং হেতাল কাঁটা, কাদা-ঘাটা পায়ে
চির নোনা জল আর ভেজা গামছায়
যে হাসিগুলো ওই রোজ ভেসে যায়,
সে-ই জিরজিরে হাড়-ঢাকা ফুটপাথ জামায়—
বাবার মান্থলিতে রোজ বিদ্যাসাগরে যাওয়া;
কাঁপানো ঠান্ডা রাতে ফেরার সময়
ফুটপাথ আগুন দেখে উত্তাপ কামানো,
ফেটে যাওয়া চামড়া থেকে রক্ত মুছে মুছে
অনুপ্রেরণায় ওই বৃশ্চিক দর্শন
দেবী তো দাঁড়িয়ে ঘরে, হাতে উন্নয়ন—
উঁচু-নিচু স্বরে কণ্ঠ কাঁপিয়ে,
কনিয়াক ধোয়া রক্তে তুমি মহাত্মন
সবার হৃদয়ে এসে অধিষ্ঠিত হও।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success