গ্লসির বাজার
তোর বহির্মুখি দেহ, আদরক্লান্ত ঘামে, মুখপুড়ি মেছোমেয়ে
আলুথালু মরসুমে বেড়ে ও ফিকিরহীন, অপপ্রচারে, বুঝলি
জাহাজ ভাসাতে চাইছে পিম্পদের ঘোড়েল জোয়ারে ।
হাউ সিলি! নো? কী বলিস, ডারলিং সুইটি পাই?
তোর নাব্য নগ্নতা গ্লসি কাগজের চারু মলাটে হেলান দিয়ে
পুজো সংখ্যার মোটা বেহেডদের পাশে শুয়ে করছেটা কী?
বল তুই? তোর কোনো সে নেই? বোবা না বধির তুই!
অলংকার বেচেটেচে খেয়েছিস জানি । বাড়ির কাঠামো
দেখছি ঝুলে গেছে দশ বছর বাদে-বাদে কিস্তি দিতে-দিতে;
হাউ স্যাড । চ্যাংড়া যারা জোটে তারা টেকে না কেন রে?
বছর না যেতেই কাট মারে! অথচ বডি তো সরেস আজও
অক্ষরের ধাঁচে জমে একেবারে টানটান আগাপাশতলা
কন্ঠের টিউনিঙও শ্বাসকে ফুরিয়ে ফ্যালে রাত বাসি হলে ।
বেশ্যার আলতামাখা গোড়ালি দেখবো তোর রিয়্যালি ভাবিনি, তাও
ব্যালেরিনা জুতোর আবডালে, ইউ বিচ, গিনিপিগি
প্রেমের খাতিরে তুই ছেলেলি-মেয়েলি ফাঁদ পেতে রেখেছিস
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem