Haiku Poem by Md. Muhaimin Arif

Haiku

[হাইকু-৪]

১৭.
মেঘের ঝাঁপি
জলবিন্দু বর্ষণ
ভেজা সবুজ

১৮.
বৃষ্টির ফোঁটা
হীরকখণ্ড সারি
গ্রিলে সম্পদ

১৯.
পাতা ও শাখা
আগলে রাখা কুঁড়ি
ফলের আস্থা

২০.
ঝাঁপমুহূর্ত
পতনোন্মুখ দেহ
বিশ্বস্ত স্রোতে

২১.
কাঁঠালি মেঘ
কোষরঙা বৃষ্টিতে
জ্যৈষ্ঠের ঘ্রাণ

২২.
জলের গান
মেঘমল্লার সুরে
রাতের স্নান

২৩.
সবুজ চুলে
ঝাঁকড়া বটবৃক্ষ
ধ্যানীসমগ্র

২৪.
চাঁদ জোয়ারে
স্ফীত ফেনিল ঢেউ
ওড়না জলে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Poems By Md. Muhaimin Arif
Close
Error Success