অমরত্ব
আমি অমর আলেকজাণ্ডারহতে চাই না
আমি আরশোলার মতন অমর হতে চাই
আমি অমর চেঙ্গিজ খানহতে চাই না
আমি কাঠপিঁপড়ের মতন অমর হতে চাই
আমি অমর হিটলারহতে চাই না
আমি ঝিঁঝিপোকার মতন অমর হতে চাই
আমি অমর রবার্ট ক্লাইভহতে চাই না
আমি উচ্চিংড়ের মতন অমর হতে চাই
আমিঅমর মীর জাফরহতে চাই না
আমি উইপোকার মতন অমর হতে চাই
আমি অমর জুলিয়াস সিজার হতে চাই না
আমি বোলতার মতন অমর হতে চাই
আমি অমর আত্তিলা হতে চাই না
আমি গুবরে পোকার মতন অমর হতে চাই
আমি অমর শাহজাহান হতে চাই না
আমি ফড়িঙের মতন অমর হতে চাই
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem