I Love You - A Bengali Poem Poem by Malay Roy Choudhury

I Love You - A Bengali Poem

"আমি তোমায় ভালোবাসি" -এটিই মানুষের মেটিং কল
ইচ্ছেগুলোকে তার নামকরণের দিন
বিছানার গভীর সমুদ্রে হাঙরের দাঁত ঠোঁটে চেপে
বার কোড এঁকে দেয়া যেতে পারে
ঘাসের ওপরে জেব্রা মাদি ও পুং-এর হুটোপাটি খেলা
পিঠের পাল তুলে তিমির ছলাৎছল ঘাই
একটি পুরুষ ও একজন নারী মিলে কী যে করে

একদিন যাকে বা যাদের বলেছিলে
"আমি তোমায় ভালোবাসি" -মেটিং কল দিয়েছিলে
আজ আর বাসো না যাদের ভালো
তাদের দিকে তাকাতেও ভালো লাগেনাকো
ইচ্ছেগুলো নামকরণ করে প্রতিটি মেটিং কল
নির্দিষ্ট আয়ু আর এক্সপায়ারি ডেট নিয়ে আসে

মেটিং কলের গান ফুরোলেই এক পক্ষ
প্যাঁচ কষে দূরত্ব গড়ে ডেটটা এগিয়ে আনতে পারে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success