হিজিবিজি (In Bengali Language) Poem by BASAB CHAUDHURI

হিজিবিজি (In Bengali Language)

যখন কিছু করার থাকে না
তখন আমার লিখতে ইচ্ছে করে,
না রে বাবা কাগজ কলম নয়
পোয়েমহান্টার - টাইপ করি তায়
ছন্দত্রুটি - ভয় পাই না তাতে
ঘা লাগে না একটুও এ আঁতে
আমার লেখা আমিই পড়ি জানিস
খুশির ঝিলিক মানিস বা না - মানিস
চলতে ফিরতে মনে পড়ে কথা
লতায় পাতায় কত আত্মীয়তা
সবাই কোথায় হারিয়ে গেছে যেন
কেউ বলে না বাজার থেকে এনো
অনলাইনে দেদার শপিং চলে
নেড়েচেড়ে দেখার সুযোগ নেই
টাকাপয়সা বলে না আর কেউ
পেমেন্ট সে-ও গেটওয়ে দিয়েই
এসব বোঝার বয়স গেছে চলে
মা বলত - 'বুদ্ধি হবে মোলে'?
বুদ্ধি আমার বরাবরই কম
অঙ্ক ছিল উরিব্বাবা যম
চলতে চলতে বয়স অনেক হোলো
মনে পড়ে সেদিন ছিলাম ষোলো
হোঁচট খেয়ে পেরিয়ে এলেম পথ
অপেক্ষাতে আছে সোনার রথ
আমার জীবন দিব্যি গেল চলে
ভালমন্দ ভাবি না তো আর
তোদের জীবন সুখের যেন হয়
কীর্তি তোদের অমর অক্ষয়
মাঝে মাঝে জানলা দিয়ে দেখি
আমার সূর্য অস্তাচলে যায়
ভোরের বেলা জানলা খুলে আমি
মনের মতন সূর্যটুকু চাই
এভাবেই বেঁচে মজা আছে
কাঁচালঙ্কা হয়েছে ওই গাছে
এসব জিনিস ছিল বাবার প্রিয়
ভাবি, বলি - বাবা প্রণাম নিও
সময় নষ্ট অনেক হোলো বল
কাজ আছে তোর আমিও উঠি চল।

POET'S NOTES ABOUT THE POEM
Not a poem. You may call it 'Chhora'.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success