ঐতিহাসিক ২৪ Poem by koishor anthony

ঐতিহাসিক ২৪

কেন আমার ভাই ভয় পাবে জানালার কাছে যেতে?

কেন আমার বোন ভয় পাবে হেলিকপ্টারে দেখে?

কেন আমার ভাই পড়ার টেবিলে বসেও খুঁজে পায় না শান্তি? এই কি স্বাধীনতা?

যদি এটাই স্বাধীনতা হয়, তবে আমি সেই স্বাধীনতাকে ঘৃণা করি কি লাভ হলো এমন এক দেশে,

যেখানে বীর আবু সাঈদকে শহীদ হতে হয়,

যেখানে পানি দিতে গিয়ে জীবন দিতে হয়,

যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হতে হয় নির্বাসিত?

এ কোন দেশ, যেখানে ন্যায়ের পথ চলে না?

কিন্তু সত্যের জয় অবধারিত, আমি দেখিনি '৭১, কিন্তু দেখেছি '২৪।

পুরো দেশ দেখেছে দ্বিতীয় মুক্তির সূর্যোদয়, রাস্তা ভরেছে ছাত্রদের পদচারণায়,

তারা গড়ছে নতুন স্বপ্নের দেশ,

সবকিছু করছে তারা পরিষ্কার।

এবার দেশ চালাচ্ছে ছাত্ররাই, তারা গড়ছে এক নতুন স্বপ্নের দেশ।

ঐতিহাসিক ২৪
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success