Kriti Ghosh Abontikar Jonyo Premer Kobita Poem by Malay Roychoudhury

Kriti Ghosh Abontikar Jonyo Premer Kobita

কৃতি ঘোষ অবন্তিকা'র জন্য প্রেমের কবিতা

এই সেই গালফোলা যুবতী
যাকে তার বাবা ডাকে ডাবলিউ
রোদের সঙ্গে ষড় করে যে
আমার ছায়াকে ভাঙেচোরে সে
সিগ্রেট ফোঁকে বলে চুমু ওর
খাওয়া এক বাসি কার্ড এটিএম
পিন ওর দুই চোখে মিচকায়
ইস্তিরি-করা মোর ভজনা
আমি ছিনু সতেরোশো শতকে
ও রয়েছে বাইশের কোঠাতে
যা নিয়েছি ফেরত দেয়া যাবে না
উকুনের সাথে চুলে পুষেছি
মৎস্যবালিকা যার বুকে আঁশ
ও আমার পিন-আও পোস্টার
নদী ওর ঘাম ছাড়া বয় না
প্রেমিকেরা কারাগারে বন্ধ
ফোলাগাল ছুঁই ফেসবুকে রোজ
চুমু খাই সিগ্রেটি ঠোঁটে ওর
আমার কান দুটো কুমিরের
গিটার বাজিয়ে ডাকে আয় আয়
ও আমায় নিলামেতে কিনেছে
এক টাকা পঁয়ত্রিশ পয়সায়
চেন বেঁধে পথে-ঘাটে নিয়ে ঘোরে
তবু বলে তুতুতুতু আয় আয়
তুতুতুতু আয় আয়
তুতুতুতু আয় আয় আয় আয়

Friday, January 31, 2020
Topic(s) of this poem: folklore
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success