Marina Reza Poem by Malay Roychoudhury

Marina Reza

মারিনা রেজা
সাক্ষাৎকার ঘটছিল বঁধু
স্কাইপে
প্রশ্ন আঁকড়ে সেঁদোতে চাইলে
হাঁ-এ
শ্লেষাণীচটক ফুসফুসে ডানা
মেলে
শব্দের যখ যোগাবে নাটক
মুখে
হোক তবে তাই উজাড় তথ্য
ঢেলে
ঠোঁটে চোখ রেখে উত্তরগুলো
খুলি
বিদ্যায়তনি গম্ভীরা গাই
ছেড়ে
স্কলারশিপের গল্পটি কেশো
ঝেড়ে
এদেশে তো দেখি টাকমাথা
শিক্ষক
ফোকলা বেসাতি বিতরক
মিথ্যার
ফাঁস করো বঁধু জ্ঞানীচতুরের
বাক
আমার তো জিভে লুকোছাপা নেই
শব্দে

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: friendship
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success