তুমি ছিলে না, তবু চারদিকে ছড়িয়ে ছিলে তুমি।
ঘড়ির কাঁটা থেমে ছিল শুধু আমার ভিতরেই।
আকাশ তখন মেঘে ঢেকেছিল চোখের স্বপ্ন,
পায়ের নিচে জমে ছিল অনুচ্চারিত প্রতীক্ষা।
নিঃশব্দের ভিতরেও ছিল এক ধরনের উচ্চারণ—
যেটা শুধু অনুভব করে যাওয়া যায়, বোঝা যায় না।
হাত বাড়ালেও ছুঁতে পারি না,
তবু তুমি থেকো— এই বিশ্বাসে
দিনগুলো হাঁটে একপায়ে,
আর রাতেরা ঘুমায় না।
Md Samsud Doha Sabbir
17 July 2025
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem