Monisha Poem by Malay Roychoudhury

Monisha

মণীষা
যা হয় শিবের মাথা মুড়োবার ফলে, হোলো,
মুক্ত কামস্রাবী নদী
বুঝছে র‍্যালার ঠেলা
ওপড়ানো শাল শিশু পাইনের গুঁড়ির আদর সয়ে
কোপনস্বভাব চাঁই পাথরের মর্ষের আবেগে
খেতে খেতে, গায়ে বীর্য মেখে
স্বতঃস্ফূর্ত আত্মম্ভরিত মহৎ নষ্টামি
গ্যাদগেদে দুলুনির একটানা কাদা
নামছে দুদ্দাড়, হটো, হটো, সরে যাও-
ঘোড়া গাধা খচ্চরগুলোকে দমবন্ধ মেরে
লাশের বেলাগাম পচা পিঠে
বেঁকা ঘাড়ে কাঁধের ওপরে ভাঙা বাড়িঘর
শালপাতায় লুচিখোর পেটুক সংসার
সবাইকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে-
হটো, হটো, সরে যাও, সরে যাও, সরে যাও...

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: integrity
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success