১.
দূরেই তো আছি। এতো দূর যে—
নিষেধ না করলেও তোমার পাড়ায় আসতে পারবো না।
লাল, কালো, বাদামী…
তোমার পাড়ায় কুকুরগুলোর রঙ।
আবার ফিরলে কুকুর হয়েই ফিরবো...
লাথি-গুঁতা দিলেও যে ছেড়ে যেতে জানে না
মানুষ হয়ে পালাতে শিখে গেছি, তাও এতো দূর, এতো দূর.. ডেকে ফিরলেও তোমার পাড়ায় যার ফেরার উপায় নেই!
২.
একলা কুত্তা জীবনে কখনো দেখেছি, মনে পড়ে না।
হয় একটা মানুষ তার মালিক (অথবা কুত্তাটা বন্ধু ভাবে তারে..) , অথবা আরো একপাল কুত্তা বন্ধু তার।
বন্ধুসঙ্গ ছাড়া কুত্তা দেখিনি কখনো, আসলেই দেখিনি; কিছুতেই একলা কোনো কুত্তার স্মৃতি ভাসে না চোখে…
কেবল আমি, আজন্ম বন্ধুলিপ্সু, একলা প্রাণী...
৩.
বড় কষ্ট লাগে —
লাওয়ারিশ কুত্তা হইতে চাইছিলাম
হয়েই তো গেলাম
এখন তোমার পাড়ার কুকুরছানা হইতে চাই
তোমার আদরের লোভ, সে তো জনম-জনম থাকবোই—
কিন্তু দ্যাখো, পারতেসি না।
তোমার পাড়ার কুকুরছানা
ওরে আমার গোলাপ দিলাম
তবুও তোমার পায়ের কাছে যাক...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem