শীতের একটি দিন Poem by N Bobby

শীতের একটি দিন

কাছাকাছি তবু অচেনা
ছায়া সঙ্গীর সাথে মিতালি
অমরত্ব প্রেমের স্বপ্নে বিভোর
আর রাতের জোছনা....

ঘুম পোড়ানি গান আর ঝিঁঝিঁপোকা
সবই আছে যেখানে যেমন ছিল
প্রকৃতির মাঝে লুকোচুরি খেলা

গরম ধোঁয়া উঠা কফির স্বাদ আর
কনকনে শীতের আমেজ
কুয়াশাসিক্ত ভোরবেলা
নরম ঘাসের উপর হেঁটে বেড়ানো
কিংবা ক্যানভাসে রংতুলি
নীলের মাঝে সাদা
ভীষণ চমৎকার
মনের ইচ্ছে গুলো এঁকে যাওয়া

গরম ধোঁয়া উঠা কফির স্বাদ আর কনকনে শীতের আমেজ ।।

POET'S NOTES ABOUT THE POEM
# winter season # beautiful day
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success