No, Not Now - A Bengali Love Poem Poem by Malay Roy Choudhury

No, Not Now - A Bengali Love Poem

না, এখন নয়
না, এখন নয় । তবে কখন? তবে কখন?
না, এখন নয় । তবে কবে? তবে কবে?
না, এখন নয় । তবে কি বিদায়? বিদায়?
না, এখন নয় । তবে শেষ? সব শেষ?
না, এখন নয় । তবে বিকল্পের খোঁজ?
না এখন নয় । কেন? কেন? কেন?
না এখন নয় । রিজেকশানের গ্লানি?
না এখন নয় । একা হওয়া, একা হয়ে যাওয়া?
রক্তের সমার্থশব্দকোষ বোবা ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success