Ownership Of Land & Protest - A Bengali Poem Poem by Malay Roy Choudhury

Ownership Of Land & Protest - A Bengali Poem

মৌজার মালিকানা ও বিপ্লব
বিনয় মজুমদার বলে গিয়েছেন, ওনার পদবি
নবাব আমলে পাওয়া । কয়েক মৌজার মালিকানা
কোনো এক পূর্বপুরুষ পেয়ে মৃধা থেকে
মজমুয়াদার হয়েছিল । তারই বাঙালিকরণ করে
তিনি হলেন বিনয় মজুমদার, কবি । একই ভাবে
চারু মজুমদারের কোনো পূর্বপুরুষ
নবাবের থেকে কয়েক মৌজার মালিকানা পেয়ে
জোতদার হবার গর্ব হাতিয়ে ছিলেন ।
তিনি হলেন চারু মজুমদার, বিপ্লবী ।
অতএব চারু মজুমদার নিজের পূর্বপুরুষের
বিরুদ্ধে বিপ্লবে নামলেন আর সেই সঙ্গে হাঁক পেড়ে
নামালেন হাজার হাজার অতিবুদ্ধিমান
ছেলে-মেয়েদের, যারা সব রাষ্ট্রের খোচরের
গুমখুনকারীদের ষড়যন্ত্রে বীভৎসভাবে মরে গেল
তাদের নাম-সাকিন মনে রাখল না কেউ।
ইতিহাসে দু'মলাট খুলে হাসিমুখে থাকলেন
চারুবাবু জ্যোতিবাবু সিদ্ধার্ধবাবুরা ।

বাঁচলো যেগুলো সেগুলোই পশ্চিমবাংলাকে
ধ্বংস করে দিলো দিচ্ছে দিয়েই চলেছে ।

Sunday, February 2, 2020
Topic(s) of this poem: protest
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success