Postmodern Poem - Seven Poem by Malay Roy Choudhury

Postmodern Poem - Seven

উৎসর্গ: বেলগাঁওয়ের রানি কিত্তুর চেন্নাম্মা

চাই চাই চাই, তারআফটার এফেক্ট বিটপীলতায়, জলদের গায়, সংকেতস্থলে দাঁত কেলিয়ে হাসে মহাকাল চড়ুইভাতি, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেশ একটা মারপিট হলো ভীষণ আপ্লুত একদম দমাদম মস্ত কলন্দর রাতদুপুরে কিসের নৌবিহার? কিন্তু কই কি? পাতালপুরীর অজানা কাহিনী কিছুই হচ্ছেনা মাইক বাজিয়ে কেত্তনের আসর গলা টিপে ধরেছে? ? দেখছিলাম বাতাসের তাণ্ডব জটা-টবী-গল-জ্জল- প্রবাহ-পাবি-ত-স্থলে, গলেব-লম্ব লম্বিতাম ভুজঙ্গ-তুঙ্গ-মালিকাম, ডম- ড্ডম-ড্ডম-ড্ডমন্নি-নাদ-বড্ড- মর্বয়ম, চকার চণ্ড-তাণ্ডবম তনোতু নঃ শিবঃ শিবম ইংরাজীটা খায় না মাথায় মাখে মেমের তিতকুটে বুকে প্রকাশ্যে ইঁট ছুঁড়ে মেরে ফেলা যায়

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success