Premer Kobitar Abochetoney Poem by Malay Roychoudhury

Premer Kobitar Abochetoney

প্রেমের কবিতার অবচেতনে
বাসুক না ভালো
আমূল জড়িয়ে
ঘাসে

পুঁতুক না তাকে
ঘাসের তলায়
মাঠে

গজাক না ঘাস
হাত-পা ছড়িয়ে
বুকে

লিখুক না কবি
মরার কবিতা
প্রেমে

মরুক না প্রেম
ভালো না বেসেও
লিখে

বাঁচুক না ভালো
কাদায় মাটিতে
মিশে

খাক না গবাদি
হাড়ের স্মৃতির
ঘাস

প্রেমি কবি তুই
আয়নাকে দ্যাখ
খুন কর
ভালোবাস

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success