দেশের প্রতি: এ প্রতিলিপি Poem by S K M Mizanur Rahaman

দেশের প্রতি: এ প্রতিলিপি

কবি-এস.কে.এম মিজানুর রহমান

চির তরে চলে যাব তোমাদের দেশ হতে
আর কভু ফিরবো না ওই বনে, শেষ হতে
থেক তবে তলা জুড়ে
ঠান্ডার কোলে চাদর মুড়ে
হে হই-হাই করে কাটিয়ে আসা শৈশব
হয়ে গেল শবেদের কলরব
কালান্তরে৹৹
তাই আজ পড়ে আছি তেপান্তরে
এ হিম-শীতল শীতল পাটি
তোমার নিকট আপন হতেই, করছি এতো পরিপাটি

হায়! তবে তুলে নিলে তবো
আমি কী আর বেঁচে রবো৹৹৹
এ কান্তারো ক্ষণে
আমি হেরে যাচ্ছি রণে
প্রতিক্ষণে, এ যাবৎ কাল
লড়াইয়ের ময়দান হতে নিজেকে করে নিচ্ছি আড়াল

ভাল থেক ভাঙ্গান ধরা টান
আমি রেখে দিব তোমার খতিয়ান
এ বক্ষ যুগল জুড়ে
তুমিও ফেলে দিওনা'কো মোরে, ঊচ্ছিষ্টের ন্যায় ছুঁড়ে।

দেশের প্রতি: এ প্রতিলিপি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success