তুমি আসবে বলে Poem by Shamol Nath

তুমি আসবে বলে

তুমি আসবে বলে কতকাল ছুঁয়ে দেখিনি সূর্য,
আয়নায় দাঁড়াইনি, রক্তে বইছে অনাদি আর্য
তুমি চলে গেছো দূরে, যেন পাহাড়ের বুকে জল,
আমি তো চিরকাল কাঙাল, চোখ করে ছলছল;
কত অশ্রæপাত, কত শূন্যতা আজন্ম অবিকল
তবু কোটি বছরের পৃথিবী যে বয়ে যায় ঝলমল।

এরপর যদি আসো- বিষাদের ক্লান্ত দুপুর ভেঙে চন্দন জলে নামব কখন?
ইচ্ছে যেন ইচ্ছে হয়, ইচ্ছে করেই বসে থাকি তোমার চোখের ওপর
তোমার বুকে জায়গা দিয়ো যখন- তখন;
রক্ত রাঙা মাটির মতো হৃদয় খুলে দেখো কেমন আছি আমি,
কেমন করে ভাঙছি আমি এপার ওপার, জগদ্দল পাথর;
কেমন করে ভালোবাসি, কেমন করে যত্ন করে আমার মধ্যে তোমায় রাখি।

বলো আসবে, আসবে তো ঝুম বৃষ্টিস্নাত সক্কাল সক্কাল?
এসো, তুমি এসো, না হলে চন্দন জলে নামবো কখন?

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success