তুমি এক আকাশ, গোধূলি বিকেল
আমি দারুন পুরোনো, ভাঙা সাইকেল ।
তুমি নীল সন্ধ্যা, তারার মাজার
আমি ছেড়া কোলাহল, শ্যামবাজার ।
তবুও..
পাবো না জেনেও, মানছি না হার
চেয়েছি তোমায়, চাইবো বারবার
তুমি ঠান্ডা রাত, পোড়া নিকোটিন
আমি জম্মু-কাশ্মীর, আচ্ছে-দিন ।
তুমি কুয়াশা মাখানো ভোরের-বাহার
আমি নিরুদ্দেশের খবর আবার ।
তবুও..
পাবো না জেনেও, মানছি না হার
চেয়েছি তোমায়, চাইবো বারবার
তুমি সকাল, ভাঙা রোদের ইশারা
আমি বালতি সাজানো, বস্তির পাড়া ।
তুমি গরম ভাতে দুপুরবেলার আহার
আমি ছেলেবেলা মাথায় ইটের পাহাড় ।
তবুও...
পাবো না জেনেও, মানছি না হার
চেয়েছি তোমায়, চাইবো বারবার ।
:)
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem