Tor Bohirmukh Mukhpudi Poem by Malay Roychoudhury

Tor Bohirmukh Mukhpudi

তোর বহির্মুখ, মুখপুড়ি

তোর বহির্মুখী দেহ, আদরক্লান্ত ঘামে, মুখপুড়ি মেছোমেয়ে
আলুথালু মরশুমে বেড়ে ও ফিকিরহীন, অপপ্রচারে, বুঝলি
জাহাজ ভাসাতে চাইছে পিম্পদের ঘোড়েল জোয়ারে ।
হাউ সিলি! নো? কী বলিস, ডারলিং, সুইটি পাই?
তোর নাব্য নগ্নতা গ্লসি কাগজের চারু মলাটে হেলান দিয়ে
পুজো সংখ্যার মোটা বেহেডদের পাশে শুয়ে করছেটা কী?
বল তুই? তোর কোনো সে নেই? বোবা না বধির তুই!
অলংকার-টলংকার বেচে খেয়েছিস জানি । বাড়ির কাঠামো
দেখছি ঝুলে গেছে দশ বছর বাদে-বাদে কিস্তি দিতে-দিতে;
হাউ স্যাড । চ্যাংড়া যারা জোটে তারা টেকে না কেন রে?
বছর না যেতেই কাট মারে! অথচ বডি তো সরেস আজও
অক্ষরের ধাঁচে জমে একেবারে টানটান আগাপাছতলা
কন্ঠের টিউনিঙও শ্বাসকে ফুরিয়ে ফ্যালে রাত বাসি হলে ।
বেশ্যার আলতামাখা গোড়ালি দেখবো ভাবিনি- - তাও
ব্যালেরিনা জুতোর আবডালে, ডারলিং, ঘামে-ভেজা
প্রণামের খাতিরে তুই কতরকমের ফাঁদ পেতে রেখেছিস!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success