শবখাওয়ার রকমফের
মরে গেলে তৎখনাত মানুষ কেন অপবিত্র হয়?
নতুন পোশাক পরাবার লোক ডেকে শ্মশানের গলি দিয়ে
নরকে বা স্বর্গে ভাগানোর খেলা
সেই লালপেড়ে শাড়ি নরুনপেড়ে ধুতি ।
মুখেতে পানের খিলি সুগন্ধি-জর্দা নয় কেন?
স্যুট-টাই নয় কেন? অ্যাডিডাস স্পোর্টস শু পরিয়ে
পছন্দের সিগারেট স্কচ পেপসির বোতল ওল্ড মঙ্ক
লোক খাওয়াবার দিন সকলেই পাত পেড়ে
কোতল পাঁঠার মাংস জবাই মুর্গির ঠ্যাঙ আহা
বড়ো পিস পাকাপোনাদের শবগুলো সাঁটবে দলবেঁধে
প্রাণীগুলো মরলেই তৎখনাত পবিত্র হয়
অপবিত্র শববাহকদের পবিত্র করার জন্য
হিন্দুদের কায়দাটি বেড়ে মজাদার ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem