Vijay Lej - A Bengali Poem On Victory-Tail Poem by Malay Roy Choudhury

Vijay Lej - A Bengali Poem On Victory-Tail

বিজয়ল্যাজ
তোমার সমাজ যদি তোমাকে সামলাতে ব্যর্থ হয়
চুপ করিয়ে দিতে ব্যর্থ হয়
মুখ বন্ধ করে দিতে ব্যর্থ হয়
কলম বা কমপিউটার কেড়ে নিতে ব্যর্থ হয়
প্রতিটি উল্লেখ থেকে তুমি বাদ যাবে ।
তাই সবচেয়ে আগে তুমি শেখো, ল্যাজ নাড়াবার শিল্প
হাত কচলাবার শিল্প, বয়সে যতোই কম হোক তার
পায়ে হাত দিয়ে প্রণাম ঠোকার শিল্প
জেলের ফাটকে দাঁত বের করে হাত তুলে
দু'আঙুলে ভিক্ট্রি দেখাবার শিল্প
ল্যাজটি বাঁচিয়ে রাখতে শেখো ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success