What? - A Bengali Poem Poem by Malay Roy Choudhury

What? - A Bengali Poem

কী?
হাড়, শুধু ছেদক দাঁতালেরই সম্পত্তি কে বলিল?
রাজনীতির মানব-কুকুরেরা?
কাঁকড়াবিছে পড়ছে বৃষ্টি ফোঁটার সাথে দ্যাখেনি কি?
সুদখোর পঞ্জি স্কিমের দালালেরা?
ব্যথার ঠিকানা পালটায় জানে না কি?
শরীরের যেখানে-সেখানে?
ভালো রোগী সাজবার অভিনয় করে না কি?
সুন্দরী নার্সের দেখা পেলে?
মালিশউলির কাছে উলঙ্গ ব্যাঙ্ককে উলঙ্গ হয়নি কি?
মাংসের পরমহংসের লোভে?
ফিদেল কাস্ত্রোর মুখ টিশার্টে এঁকে মিছিলে হাঁটেনি কি?
নকশাল খেতাব পাবে বলে?
কাচের জানালা কুয়াশা মাখতে চায়নি কি?
ঘটনা লুকোবার জন্য?
প্যাংলা চেহারা কন্ঠার উঁচু হাড় ফাঁস করেনি কি?
বাঙলিকে? উনিশশো সাতচল্লিশে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success