Words & Truth - A Bengali Poem Poem by Malay Roy Choudhury

Words & Truth - A Bengali Poem

শব্দ আর সত্য
এটাই সত্যি, আগে আমি জন্মেছি
তারপর আমার নাম জন্মেছে
এটাও সত্যি যে আমার পদবী
আমার সঙ্গেই জন্মেছে
আগে স্বপ্ন দেখেছি, পরে স্বপ্ন শব্দ জেনেছি
আগে খিদে পেয়েছে, পরে খিদে শব্দ জেনেছি
আগে বাবা-মা-দাদার মাথায় চুল দেখেছি
কালো থেকে ক্রমশ শাদা হয়ে গেল
আগে টাক শব্দ শুনেছি
কিন্তু টাকলু মানুষ দেখেছি বহু পরে
টেকো মাথার চুল শাদা ছিল না কালো তা জানি না
টাক শব্দের সত্য নিয়ে তবে থেকে আমার ঘোর সন্দেহ
হাত বুলিয়ে দেখতে ইচ্ছে করে ভেতরে চলছে কোন ঘোঁট
যদিও দীপিকা পাডুকোন বলেছেন টেকোরা হ্যাণ্ডসাম
যেমন ব্রুস উইলিস, ভিন ডিজেল,
মাইকেল জর্ডান, জেসন স্যাথাম…..এটসেটরা!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success