প্রেমেরই মায়াবী পথে! [‘zia Sangeet': Bangla Song] Poem by Md. Ziaul Haque

প্রেমেরই মায়াবী পথে! [‘zia Sangeet': Bangla Song]

দেবো না পালাতে তোমায়!

দেবো না যেতে দূরে,

পাবে তুমি পাবে আমায়,

যাও যত দূরে সরে!


ভালোবাসারই মায়াজালে,

একবার যখন জড়ালে,

ঘুরেফিরে বারেবারে,

আসতেই হবে আমার তরে,

দেবো না পালাতে তোমায়!

দেবো না যেতে দূরে,

পাবে তুমি পাবে আমায়,

যাও যত দূরে সরে!


যদি স্বর্গীয় সুখ চাও,

তবে দাও হাত বাড়াও,

চলো আজ আমার সাথে,

প্রেমেরই মায়াবী পথে!

দেবো না পালাতে তোমায়!

দেবো না যেতে দূরে,

পাবে তুমি পাবে আমায়,

যাও যত দূরে সরে!

Sunday, May 19, 2019
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success