বাংলাদেশ স্বপ্ন দেখে! [‘zia Sangeet': Bangla Song] Poem by Md. Ziaul Haque

বাংলাদেশ স্বপ্ন দেখে! [‘zia Sangeet': Bangla Song]

বাংলাদেশ স্বপ্ন দেখে,

ছোঁবে ঐ আকাশটাকে!

হারবে সবাই, জিতবে দেশ,

মোদের প্রাণের বাংলাদেশ!


লক্ষ কোটি প্রাণের প্রার্থনায়,

লাল সবুজের মিলনমেলায়,

জাগবে দেশ, দেখবে দুনিয়া,

কাঁপবে ভয়ে বাঘের গর্জন শুনিয়া!

বাংলাদেশ স্বপ্ন দেখে,

ছোঁবে ঐ আকাশটাকে!

হারবে সবাই, জিতবে দেশ,

মোদের প্রাণের বাংলাদেশ!


বাংলাদেশ, তুমি এগিয়ে যাও,

বাংলাদেশ, বিজয় ছিনিয়ে নাও!

যুদ্ধ জয়ের ইতিহাস তোমার,

কে আছে তোমায় থামাবার?

বাংলাদেশ স্বপ্ন দেখে,

ছোঁবে ঐ আকাশটাকে!

হারবে সবাই, জিতবে দেশ,

মোদের প্রাণের বাংলাদেশ!

Thursday, May 23, 2019
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success