Tushar Opu

Tushar Opu Poems

তুমি ভেবেছিলে অরণ্য, আমি বলেছিলাম ঘাস
বহুকাল আগে যখন এগুলো ছিলো দানাবীজ
মুখোমুখি বসে আমরা, টি-টেবিলে কাপ-পিরিচ
অরণ্য নাকি ঘাস? দীর্ঘক্ষণ চললো এমন বাহাস।।
...

ইচ্ছে দিয়েই একটা জীবন সামলে নেওয়া যায়,
আগে-পিছে না ভেবে; লুকিয়ে ফেলা যায়
ম্যাজিকের মতো- সকল দুঃখ, স্বাদ-আহ্লাদ;
হাতের মুঠোয় শরীরবাদী চিন্তা, বেপরোয়া রাত
...

The Best Poem Of Tushar Opu

বৃক্ষ পুরাণ

তুমি ভেবেছিলে অরণ্য, আমি বলেছিলাম ঘাস
বহুকাল আগে যখন এগুলো ছিলো দানাবীজ
মুখোমুখি বসে আমরা, টি-টেবিলে কাপ-পিরিচ
অরণ্য নাকি ঘাস? দীর্ঘক্ষণ চললো এমন বাহাস।।
শেষমেশ আমরা কিঞ্চিৎকে বহু ভাবতে পেরেছি
আর জেনেছি সম্ভাবনা কিঞ্চিৎ মানেই বহুলাংশ,
অঙ্কুরোদগমই যার সত্য উদাহরণ; আমরা বুঝেছি-
বৃক্ষের শরীরে কতটুকু কাঠ আর কতটুকু মাংস,
পাতায় পাতায় কেন এতো বিস্ময়, এতো কৌতুহল!
অবশেষে জেনেছি তুমিই ফুল-পাপড়ি; সুশৃঙ্খল।
।।
আমবাগান, মগবাজার
২২/০৫/২০১৯

Tushar Opu Comments

Close
Error Success