ছোট্ট পরিচয়
.
এখন থেকে ভুবন আমার দুই
একটি ভুবন চোখের দেখা
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে ভুবন
ভুল যদি না হয়
বদলে দিলো অবুঝ এ মন
ছোট্ট পরিচয়
.
এখন থেকে স্বপ্ন আমার দুই
একটি স্বপ্ন চোখের দেখা
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে স্বপন
ভুল যদি না হয়
বদলে দিলো অবুঝ এ মন
ছোট্ট পরিচয়
.
এখন থেকে গল্প আমার দুই
একটি গল্প জানুক সবাই
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে গল্প
ভুল যদি না হয়
বদলে দিলো অল্প অল্প
ছোট্ট পরিচয়
.
ঝিনাইদহ (ঝিজেসপশ্রইউঃ)
13/10/2016 1: 26: 53 AM.
...