ছোট্ট পরিচয় Poem by emdad shubhro

ছোট্ট পরিচয়

Rating: 5.0

.
এখন থেকে ভুবন আমার দুই
একটি ভুবন চোখের দেখা
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে ভুবন
ভুল যদি না হয়
বদলে দিলো অবুঝ এ মন
ছোট্ট পরিচয়
.
এখন থেকে স্বপ্ন আমার দুই
একটি স্বপ্ন চোখের দেখা
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে স্বপন
ভুল যদি না হয়
বদলে দিলো অবুঝ এ মন
ছোট্ট পরিচয়
.
এখন থেকে গল্প আমার দুই
একটি গল্প জানুক সবাই
অন্যটি যে তুই
ভুল যদি না হয় রে গল্প
ভুল যদি না হয়
বদলে দিলো অল্প অল্প
ছোট্ট পরিচয়
.
ঝিনাইদহ (ঝিজেসপশ্রইউঃ)
13/10/2016 1: 26: 53 AM.
...

ছোট্ট পরিচয়
Wednesday, October 12, 2016
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Emdad Shubhro 12 October 2016

আমাকে যুক্ত করে নেওয়ার জন্য কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ্!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success