শুয়োরগুলো ।। রহমান হেনরী Poem by Rahman Henry

শুয়োরগুলো ।। রহমান হেনরী

খোয়াড় থেকে লাফিয়ে উঠলো, তারপর
উড়তে লাগলো__
খুব একটা উঁচুতে নয়;

একেকটার যা ওজন!
ভয় হচ্ছিলো,

উড্ডয়নচ্যুত হলে
স্কুলগামী শিশুরা না থেঁতলে যায়!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success