কথা ছিল Poem by SRIRANJI ARATISANKAR

কথা ছিল

কথা ছিল কোনও ভরা গ্রীষ্মের দুপুরে
দাঁড়াব এক শ্যামশ্রী গাছের ছায়ায়
দাঁড়িয়ে থাকতে থাকতে আমি এখন গাছে
চড়া রোদ্দুরে ঝরে গেছে পাতা
এ দেশে শ্রাবণ আসে না,
এ দেশে কদম্ব ফোটে না,
এখন আমি অপেক্ষায় আছি
কখন ঝড় এসে ভেঙে দেবে ডাল-পালা...
তুলে ফেলবে আমার শিকড়...
আর আমার শুকনো পাতাগুলি ডনা পেয়ে
তোমার আকাশে উড়তে উড়তে উড়তে উড়তে
নেমে আসবে তোমার পায়ে চলা পথে
তারা তো মৃত পাখির পালক;
হেঁটে হেঁটে কী বুঝতে পারবে কাকে মাড়িয়ে মাড়িয়ে চলেছ
না বুঝলে কী আসে যায়!
মাড়িয়ে যায় তো সবাই,
তুমিও যে মাড়িয়ে যাবে এটা কী খুব বেশি হল....

Sunday, October 16, 2016
Topic(s) of this poem: feelings
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success