ভেসে আসে সন্ধ্যা-তরণী… Poem by SRIRANJI ARATISANKAR

ভেসে আসে সন্ধ্যা-তরণী…

খরস্রোতা নদী। ওপারে সন্ধ্যা
গা ধোয়ার জন্যে জলে নেমে
এদিক ওদিক তাকিয়ে খুলে ফেলেছে তার শাড়ি
আমি চোখ বন্ধ করে ফেলেছি; ঝামরে অন্ধকার
লজ্জায় লাল হয়ে উঠল আকাশ
ওপারে সন্ধ্যা পাঠায় নীল সংকেত
বেশ বুঝতে পারছি
চন্দ্রাবলী রহস্যবৃত্ত ঘিরেছে আমাকে
বুঝে নিতে চায় আমি কত দূর অন্ধকার হতে পারি
জলে যেই নামি
ভেসে আসে সন্ধ্যা-তরণী…

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success