আজ Poem by Atoar Hossan

আজ

আজ দখিনা বাতাস ছিলো,
উড়ে গেছে মন।
কার হাসিটা এমন ভালো
বহিছে পবণ?

আজ নদীতে উজান ছিলো,
ছুঁয়ে গেছে ভাব।
কার শরীরে এমন বলো
বহতা স্বভাব?

আজ চোখেতে ছবির মতো
লেগে গেছে রঙ;
কার দিকে চাই, থতমত,
বড্ড বেশি ঢঙ।

আজ বলি রে এমন দিনে
কোন-সে বনে যাই;
যা-ই ভাবি সব মনে মনে
ভাবছি অযথাই।

ঢঙ্গের মানুষ কেমনে যাবি
ভাবনা-ডানা-পায়?
উড়তে গেলেই হোঁচট খাবি
বসতি কোণাটায়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success