কবিতা তোমার কেমন স্বভাব Poem by Atoar Hossan

কবিতা তোমার কেমন স্বভাব

কবিতা তোমার
কঠিন দেমাগ,
ঘোমটা কেনো লাগে?
পায়ের নূপুর ঘুঙুর ঘুঙুর দৃষ্টি কেনো মাগে?

আড়াল তোমার প্রিয় কেনো
এতা আঁধার কালোর মতো?
কেনো ফের জোছনা ডাকো ঊন-
আলো? তবে বেশ্যা পরিণত?

মালা তুমি সহজ ফুলের
বোধ্য তবু নও,
ঢঙের মেজাজ বড় বেশি
কীসে খুশি হও?

তাল-বেতালে বেড়াও হেঁটে
ইচ্ছে হলেই খোঁড়া,
উড়ে যাও তো নজর কেটে
দিচ্ছো কীসে ধরা?

কবিতা তোমার
কেমন স্বভাব একলা থাকো,
ঝর্ণা-কেয়া আছেই আমার
তবু তুমি ডাকো?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success