জানি, মরতে একদিন হবেই
সবার মতো আমিও একদিন মরবো
কালো বিড়ালের মত মৃত্যু একদিন
ঝাঁপিয়ে পড়বে আমার উপর
নিয়ে যাবে অন্য এক জগতে
তার নাম হয়ত স্বর্গ, বা নরক
কিংবা প্রেতলোকও হতে পারে
মৃত্যুকে নিয়ে আমার চিন্তা নেই
চিন্তা শুধু বউটাকে নিয়ে
সে বড্ড সিধেসাধা..... ভালো মানুষ
সবাই ভুলিয়ে ভালিয়ে হয়তো ওর
সর্বস্ব হাত করে নেবে
হাতে মালই ধরিয়ে
হয়তো ফুটপাতে বসিয়ে দেবে।
আমি মরেও শান্তি পাব না
হে ঈশ্বর... দয়া করো
ওর আগে আমায় নিয়ে যেও না
আমি ওকে বড্ড ভালোবাসি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem