ঠেকায় পড়ে ঠেকা দিতে শিখে গেছি;
গান স্বয়ং গীত হচ্ছে; এ সময় ঠেকা দেওয়াই নিয়ম
ডিগি-তবলা সুরে বাঁধার জন্যে ঠোকাঠুকির দরকার
হাত আছে হাতুড়ি নেই; কী মুশকিল!
আলাপ শেষ হয়ে আসছে যে!
মুখরার মুখে, তা হলে কী ঠেকা দেওয়া হবে না?
বাদ্য-জন্ম-দ্বার দিয়ে সুড়ুত করে ভূমিষ্ঠ হই;
আমাকে ঠিক দেখতে ডিগি-তবলার মতো
ঠেকায় পড়ে ঠেকা দিতে সুরফাঁকতালে নিজেকে নিজেই বাজাই ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem