মেয়ে তুমি তো পথিক আলো; জীবনের কবি
তাকিয়ে দেখো এখানে ওখানে
ভাবৈশ্বর্যময়ী শন্দ-বর্ণের শিবির
মৃত্যুর অনুসন্ধিৎসা সে তো সঙ্ঘের, অবরোধী প্রাচীর
ভেঙে পড়ে । পৃথিবী
তোমার পায়ে পায়ে মঞ্জির;
অশ্রুত ধ্বনি হয়ে যাবে পার পারাতীত পার
এবার
বোসো, সেই রম্যছায়ানীল জীবন-গাছের তলায়
একটু বাঁকানো ঘাড়,
ঠোঁটে তাচ্ছিল্যের ভঙ্গি,
তোমার তমস্বতী কুন্তল ধারায়
ভেসে ভেসে যাক গ্রহ-তারা ...
মাথা নীচু করে মৃত্যু এসে
হাঁটু গেড়ে বসবে তোমার পায়ের নীচে
সারা মুখে তার প্রার্থনা রং
ঘাসের আড়াল ধরে একে-বেঁকে পালাচ্ছে অন্ধকার
দেখো দেখো যাবার আগে
সে তোমার আঁচলে রেখে গেছে ঐক্য-বাক্য-মাণিক্য
পঞ্চরঙ্গী...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem