আমাকে সম্পূর্ণত পাবে না আর;
আমার খণ্ডিত অংশ গঙ্গায় নৌকো । সকাল থেকে সন্ধ্যা এপার-ওপার…
কখনও বা এ পথে সে-পথে উদভ্রান্ত পথিক;
কলকাতায় দিনেও মায়াবীনীল অন্ধকার ।
অজ্ঞান রাত্রি তো এখানে গাছ;
তার শিকড় কোন দিকে যে ছড়ায়! ধুলো আর ধোঁয়াশায় মাখামাখি পাতা…
হয় তো সেই পাতাতেও শিশির ঝরে। আমি জানি না ঠিক;
কোনও কোনও সকালে দেখেছি সেই সব গাছের তলায়
অপরিচিত কত শত দাগ! সে কী রক্ত, ঘাম নাকি কান্নার?
আমার পারাপার নেই ।
তুমি জানো? কী করে নিজেকে হওয়া যায় পার?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem