ভারি শক্ত প্রশ্ন তোমার Poem by SRIRANJI ARATISANKAR

ভারি শক্ত প্রশ্ন তোমার

Rating: 4.5

ভারি শক্ত প্রশ্ন তোমার, আমিও একাত্ম;
চিরকালের সেই দ্বন্দ্ব, প্রাচ্য-পাশ্চাত্য ।

প্রাচীনকালে দিগ্বিজয়ে, যেতেন মহারাজ
জয়ের নেশা এখনও আছে, অন্যরকম সাজ ।

পশ্চিমে আর পুবে কী কখনও হয় সন্ধি?
যেটা আমরা সন্ধি ভাবি সেটা অভিসন্ধি ।

যুগটা আধুনিক কিন্তু ধ্যান-ধারণা প্রাচীন;
ধনতন্ত্রের যাঁতার নীচে রক্তাক্ত চিরদিন ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success