প্রেম ছাড়া কী কবিতা হয় না? Poem by SRIRANJI ARATISANKAR

প্রেম ছাড়া কী কবিতা হয় না?

Rating: 5.0

প্রেম ছাড়া কী কবিতা হয় না?
সেই এক ঘ্যানঘ্যানানি
'তোমার জন্যে আমার একেবারে ইয়ে...।'
'তোমার জন্যে রাত ফাঁকা'
তোমার জন্যে বুক হু হু
কাক শোনায় কুহুকুহু
তুমি আমি আর আমাদের পৃথিবী
ঐ সব না বলে সোজা কথাটা সোজা করে বললেই হয়
খিদে পেয়েছে বঁধুয়া তোমাকে খাব
মানে, মনে মনে তখন চোখে ভাসছে 'ঢিবি'
বাজু-বন্ধ না খোলে খুলুক নীবি-বন্ধ খুলুক
শ্লা, চুলবুলুনি উঠলেই প্রেমের কবিতা বেরিয়ে আসে? না?
প্রেম মানে তো বিছানা?
ধস্তাধস্তি
মিনিট তিনেকের স্বর্গ-সুখ আর ঐ জন্যেই যত আবেগ বেগ,
মেঘ
বৃষ্টি হলেই সব ফক্কা
ভোগ
কাব্যরোগ
স্ংযোগ সুখ-সার
প্রেমের কবিতা পড়লেই আসে বমন উদ্বেগ
পেট ফেঁপে ওঠে নিঃসৃত হয় দুর্গন্ধ যুক্ত বায়ু
প্রেমের কবিতাকে মনে হয় নর্দমা
বাপ, ঐ সব ছাই-ভস্ম না লিখে অন্য চোখে পৃথিবীটা দেখ ।
প্রতিটি ধুলো-কণা, খড়-কুটো, ছাই-নিভে-যাওয়া আগুন,
পোড়া-কাঠ, ঝড়ে ভেঙে পড়া গাছ, মজে যাওয়া দি্ঘি, পোড়ো-বাড়ি,
ছেড়া চটি, মরা বিড়াল ছানা, কাঁচ-ভাঙা লণ্ঠন,
আস্তাকুঁড়ে পড়ে থাকা হাত-পা ভাঙা পুতুল, অচল আধুলি,
মরচে ধরা কাটারি, খালি ক্যান,
ফুটো বালতি, ......
কবিতার বিষয় হতে পারে ।
সব চেয়ে বড় বিষয় মানুষ ।
হ্যাঁরে প্রেমের উদগ্র আবেগে মানুষকেও চোখে পড়ে না?
তোরা প্রেমিক না মাংস-লোভী হায়না,
ভাম?
বলি আয়না দেখিস? আয়না?
তোদের ওই কবিতার দাম কে দেবে?
যে ফলাচ্ছে ফসল?
মাঠে-ঘাটে খাটছে? মাটি কোপাচ্ছে, রাস্তা বানাচ্ছে
তোদের ফুর্তির রসদ যোগাচ্ছে?
তারা?
কখনো ফলিয়েছিস এক মুঠো গম?
এক মুঠো ধান?
মাংস-লোভী প্রেমিক
তোদের ধিক!

Thursday, July 7, 2016
Topic(s) of this poem: love,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success