শ্রাবণ-নীল কবি Poem by SRIRANJI ARATISANKAR

শ্রাবণ-নীল কবি

Rating: 4.8

নামটা যত ভারি কবিতার ভার তার চেয়ে কম কিছু নয়
আমার আবার বিস্মরণ রোগ । শৈলীটি বড় চেনা মনে হয় ।

ভাঙা-চোরা প্রাসাদ । বাগানে পরী । ফোয়ারাও একটা আছে;
স্মরণাতীত এক ছায়া (হাওয়া নয়) ঘোরে আনাচে-কানাচে ।

নীচু হয়ে থাকা ডাল । পা ঝুলিয়ে কোনও এক বৃক্ষ-বিহারী...
জ্যোস্নার মরে যাওয়া দেখে । স্বয়ং যে মৃত্যুর কারবারী ।

ও তো আমার পূর্ব জন্মের সখা, নাকে লাগে প্রত্ন-কেতকী সুরভি
সুগন্ধ বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়াকে চেনে সিক্ত শ্রাবণ-নীল কবি ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success