মহাশ্বেতার বর Poem by SRIRANJI ARATISANKAR

মহাশ্বেতার বর

Rating: 4.3

বন্দিত অভিনন্দিত আমি আনন্দচাঁপা-গন্ধে,
মন্দ্রিত মন চিরস্পন্দিত নিত্য-নতুন ছন্দে ।

বন্ধন কে ছিন্ন করে? আমি নন্দনবনচারী...
চিত্রবিদ্যা হোক অজ্ঞাত, বর্ণ সাজাতে পারি ।

সন্তানসম চিরবন্ধু আমার, ঋদ্ধ ঐকতান
তাই বসুন্ধরায় হাতের মুঠোয় স্বর্গের সন্ধান ।

ছড়ার কড়ায় রন্ধন করি চন্দ্র-সূর্য মাংস;
যথেষ্ট যদি মহাশ্বেতার বর পাই ভগ্নাংশ ।

Friday, July 8, 2016
Topic(s) of this poem: feelings
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success