মাথার পিছনে সূর্য ফেটে যায়..... Poem by SRIRANJI ARATISANKAR

মাথার পিছনে সূর্য ফেটে যায়.....

Rating: 5.0

দক্ষিণ আছে দাক্ষিণ্য আছে উত্তর নেই;
কাদা, ঘোলা জল, পাথর, শ্যাওলা, জলাভূমি...
লাশ পড়ে আছে;

রাত ঘুমন্ত নয়
নীরক্ত চাঁদ লোহিত-কণিকা-শূন্য রক্তবমি করে
দূরে দূরে ঘুমন্ত লোকালয় ।

ঘাড় সোজা করে লাশ
চোখের কোটরে নখ ঢুকিয়ে তুলে ফেলে কাদা,
নাকের ফুটো ময়না কাঁটা দিয়ে খুঁচিয়ে বের করে ফেলে পাঁক;
ঐ ঐ সোজা হয়ে দাঁড়াচ্ছে...।
ঐ দাঁড়াল...।
ঐ পা ফেলছে...।

চোখের কোটরে স্নানে নেমেছে বজ্রের যুবতী মেয়ে
নাক থেকে বেরিয়ে আসছে ঝড়ের রতিক্রিয়ার ব্যঞ্জন-বর্ণমালা
ঐ ঐ শব স্ব-মহিমায় চলেছে
ঐ চলল ঘুমন্ত লোকালয়ে... লোকালয়ে...

মাথার পিছনে সূর্য ফেটে যায়.....

Friday, July 8, 2016
Topic(s) of this poem: feelings
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success